ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কেউ আবার ক্রাশ খাবেন না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 4:44 PM

কেউ আবার ক্রাশ খাবেন না

কেউ আবার ক্রাশ খাবেন না

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফাতেমা তুজ জাহারা মিতু। এ প্রতিযোগিতা তাকে সবার কাছে পরিচিত করে। পরে বেশকিছু নাটকে ও মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি।

তবে ছোট পর্দায় খেলা বিষয়ক নানা অনুষ্ঠান ও টকশো উপস্থাপনা করে প্রশংসিত হন। আসেন আলোচনায়। উপস্থাপিকা হিসেবে যখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন তখন পেয়ে গেলেন শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মিতু। যেখানে তিনি লিখেছেন, ‘হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা। না বই পড়ে শান্তি পাচ্ছি, না মুভি দেখে। তাই দীর্ঘ ৬ বছর পর সামনে পড়ে থাকা কাগজ কলম নিয়ে বসে একটু শান্তি খোঁজার চেষ্টা কিছুক্ষণ পর বুঝতে পারলাম এতদিন পর সরাসরি কলম নিয়ে বসাটা ঠিক হয়নি।’

‘হাতের আড়মোড়া কাটানোর জন্য অন্তত পেন্সিল দিয়ে কিছুক্ষণ লাইন টানার দরকার ছিলো। যাই হোক কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তাই হয়তো ছয় বছর পর আঁকতে বসেও কিছু একটা হয়েছে। তাতেই শান্তি। কেউ আবার ছবির এই মেয়েটির উপর ক্রাশ খাবেন না যেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status