ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
সৌদিতে করোনায় আরো ৯ বাংলাদেশির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 2:27 PM

সৌদিতে করোনায় আরো ৯ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে করোনায় আরো ৯ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরো ৯ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় ৬৪ বাংলাদেশির মৃত্যু হলো।

বৃহস্পতিবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম জানান, সৌদিতে মৃত ৬৪ জনের মধ্যে রিয়াদে ৯ জন এবং জেদ্দায় ৫৫ জন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সৌদিতে ৩ হাজার ৭১৭ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫৯১ জন পুরুষ ও ১২৬ জন নারী রয়েছেন।

গত ২ মার্চ থেকে সৌদিতে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ পর্যন্ত ৩ লাখ ৭৬ হাজার ৬০৭ জনের মধ্যে পরীক্ষা চালিয়ে ৩০ হাজার ২৫১ জনের কভিড-১৯ পজিটিভ শনাক্ত করেছে। এর মধ্যে মারা গেছেন ২০০ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩১ জন। বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৬২০ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status