ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 9:11 PM

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল ভারত

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল ভারত

টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে শ্রেষ্ঠত্ব হারাল ভারত। প্রায় চার বছর পর টেস্টের এক নম্বর জায়গা থেকে অধপতন হলো বিরাট কোহলিদের। আইসিসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ঘোষিত টেস্ট র‌্যাংকিংয়েভারতকে টপকে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। আর তিন নম্বরে নেমে গেল ভারত।

আইসিসির সবশেষ টেস্ট র্যাংকিং অনুসারে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে কেন উইলিয়ামসনদের নিউজিল্যান্ড আর ১১৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বিরাট কোহলির ভারত।

তবে টেস্টে তিন নম্বর পজিশনে থাকা ভারত ওয়ানডে ক্রিকেটে আছে দুই নম্বরে। তাদের পয়েন্ট ১১৯। আর গত বছরে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ১২৭ পয়েন্টে নিয়ে শীর্ষে রয়েছে। আর টি-টোয়েন্টিতে ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের স্থান তিনে। ২৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status