ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় মেয়ের নাম জানালেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 5:07 PM

দ্বিতীয় মেয়ের নাম জানালেন সাকিব

দ্বিতীয় মেয়ের নাম জানালেন সাকিব

গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিন তার স্ত্রী উম্মে রোমান আহমেদের (শিশির) কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান।

সাতদিন পরে মেয়ের নাম ভক্তদের জানালেন সাকিব।

শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব জানিয়েছেন, তার দ্বিতীয় মেয়ের নাম ইরাম হাসান।

ফেসবুকে ইরামের জন্মসনদের ছবিও পোস্ট করেছেন সাকিব।

ছবিতে দেখা যাচ্ছে, ছোট মেয়ের পায়ের ছাপ ও সঙ্গে জন্মসনদে লেখা শিশুর নাম ইরাম হাসান, মায়ের নাম উম্মে রোমান আহমেদ, বাবার নাম সাকিব আল হাসান এবং বাচ্চা জন্ম নিয়েছে ২৪ এপ্রিল ভোর ৫টা ৮ মিনিটে।

ওই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গত ২৪ এপ্রিল, রমজানের প্রথম দিন, শুক্রবার ভোরে, আমরা আল্লাহ তায়ালার দয়ায় আরেক কন্যা সন্তান লাভ করেছি। তার নাম আমরা রেখেছি ইরাম হাসান। এই নামের অর্থ জান্নাত। কারণ ও সত্যিই জান্নাতের একটা টুকরো। আলহামদুলিল্লাহ্।’

গত ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছে সাকিবের প্রথম সন্তান আলায়না হাসান অব্রি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status