ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
করোনায় অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 1:57 PM

করোনায় অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু

করোনায় অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর পেছনে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রীর অভাব দায়ী বলে দাবি করেছে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন বা পিইসি।

শুক্রবার (০১ মে) গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংগঠনটি করোনায় প্রাণ হারানো সংবাদকর্মীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

এছাড়া করোনাকালে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

পিইসি বলছে, এই স্বাস্থ্য সংকটের সময়ে সংবাদকর্মীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা, হাসপাতালে গিয়ে, ডাক্তার-নার্স-রাজনৈতিক নেতৃত্ব-বিশেষজ্ঞ-বিজ্ঞানী ও রোগীদের সাক্ষাৎকার নিয়ে তাদের তথ্য জানানোর কাজ অব্যাহত রাখতে হয়েছে।


৩ মে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মৃতদের এ তালিকা প্রকাশ করে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন সতর্ক করে বলেছে, করোনাভাইরাসের এই কঠিন সময়ে সেন্সরশিপ, ইন্টারনেট বন্ধ, বিনা বিচারে সংবাদকর্মী আটক, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

তারা জানিয়েছে, মৃত্যুর শিকার ওই অর্ধশতাধিক সংবাদকর্মী ছাড়াও আরও অসংখ্য সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status