ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঘূর্ণিঝড় ‘আম্ফান’ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 May, 2020, 5:07 PM

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

ঢাকাসহ দেশের বেশির ভাগ স্থানে আজ শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে। বাংলাদেশের উপকূল থেকে দূর সমুদ্রে ঘূর্ণি বাতাস প্রবল হতে শুরু করলেও এখনো জন্ম নেয়নি ঘূর্ণিঝড় আম্ফান।

স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিও বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, প্রবল হতে থাকা ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড় হয়ে উঠতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। আর শুক্র বা শনিবারের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওর সব লক্ষণ আছে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আসছে। তার নাম ‘আম্ফান’।

৩০ এপ্রিলের কাছাকাছি সময় দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছের স্থানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরব’র্তী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ শনিবারের মধ্যে তা ঘূর্ণিঝড় আম্ফানে পরিণত হতে পারে। এটি ৩ থেকে ৫ মে তারিখের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার–চট্টগ্রাম উপকূলের দিকে আঘাত হানতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status