ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ডি ভিলিয়ার্সের অধিনায়ক হয়ে ফেরার খবর মিথ্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 1:39 PM

ডি ভিলিয়ার্সের অধিনায়ক হয়ে ফেরার খবর মিথ্যা

ডি ভিলিয়ার্সের অধিনায়ক হয়ে ফেরার খবর মিথ্যা

অধিনায়ক হয়ে জাতীয় দলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (এসএসি) কাছ থেকে এ প্রস্তাব পেয়েছেন তিনি। তাতে সাড়াও দিয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার। ফলে অবসর ভেঙে টিমে ফেরা তার সময়ের ব্যাপার।

তবে কয়েক ঘণ্টা না যেতেই এক ফুৎকারে সেই জল্পনা উড়িয়ে দিলেন ডি ভিলিয়ার্স। এক টুইটবার্তায় তিনি বললেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট একদম ভুল ও মিথ্যা। বুঝতে পারছি না লোকজন এখন কী বিশ্বাস করবে। সর্বোপরি কঠিন সময় যাচ্ছে। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন এবি ডি। দেশের ক্রিকেট বোর্ড থেকে ফের ক্যাপ্টেন হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি- জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম স্টার স্পোর্টসের ক্রিকেটসংক্রান্ত একটি শোতে এ কথা বলেছেন ৩৬০ ডিগ্রিখ্যাত ব্যাটার নিজেই। তার বরাত দিয়ে এ নিয়ে সংবাদ ছাপিয়েছে একাধিক মিডিয়া।

তবে মুহূর্তেই সেই খবর নাকচ করে দিলেন ডি ভিলিয়ার্স। দেশের জার্সিতে ১১৪ টেস্ট ও ২২৮ ওয়ানডে খেলেন তিনি। বহুদিন ধরে তার ন্যাশনাল টিমে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ দিয়েই প্রত্যাবর্তনের কথা ছিল। কারণ দোর্দণ্ড প্রতাপে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলে যাচ্ছেন ৩৬ বছর বয়সী বিধ্বংসী ব্যাটসম্যান।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে রদবদল এলে তা আরও ডালপালা মেলে। বর্তমানে এসএসসির প্রধান দেশটির সাবেক ওপেনার গ্রায়েম স্মিথ এবং দলের হেড কোচ আরেক সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান মার্ক বাউচার। তারা ঢেলে দল সাজাতে তৎপর। এর অংশ হিসেবে এবি ডিকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা। কিন্তু তাতে আরেকবার জল ঢেলে দিলেন তিনি। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে/হিন্দুস্তান টাইমস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status