ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব শুরু আজ থেকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 12:45 PM

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব শুরু আজ থেকে

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব শুরু আজ থেকে

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর তাণ্ডব শুরু হতে পারে আজ থেকেই। বৈশ্বিক আবহাওয়াবিষয়ক সংস্থা আকু এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ এপ্রিল থেকে ৫ মের মধ্যে এর প্রভাব থাকবে। ২ মে'র মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ কতটা শক্তিশালী হবে বা কোথায় আছড়ে পড়বে, তা জানা যাবে অতি শিগগিরই। তবে অনুমান করা হচ্ছে, ৩ মে’র মধ্যে মিয়ানমারে আঘান হানতে পারে এই ঘূর্ণিঝড়। এটি পরে বাংলাদেশ ও ভারতের দিকে ধাবিত হতে পারে।

এদিকে বুধবার স্কাইমেট আবহাওয়া জানিয়েছে, ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরকে কেন্দ্র করে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন হয়েছে। ওই অঞ্চলে মেঘের ক্লাস্টারের উপস্থিতি পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে নিম্নচাপ গঠনের ইঙ্গিত দেয়।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ‘আম্ফান’ বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের বর্তমান তালিকার এটিই শেষ নাম। ৬৫তম ঘূর্ণিঝড়ের নামের জন্য ডব্লিউএমও আঞ্চলিক আবহাওয়া সংস্থা আরএসএমসির কাছে নামের তালিকা চেয়েছে। এই অঞ্চলে আরএসএমসির সদস্য বাংলাদেশসহ ১৩ দেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status