লকডাউনের মধ্যেই রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত পৌনে নয়টার দিকে নয়া পল্টনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মালিক আবুল কালাম, রাসেল ও পথচারী শাহ আলম। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
লকডাউন পরিস্থিতির মধ্যেও সেলুনটি খোলা ছিল বলে জানান পল্টন থানার এসআই কাজী আশরাফুল হক। তিনি বলেন, সেলুনটির ভেতরে একজন কাস্টমার ও মালিক ছিল। সেলুনটির এসি বিস্ফোরণে একজন পথচারীসহ তিনজন দগ্ধ হয়েছে। কিভাবে এসির বিষ্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, দগ্ধ তিন জনকেই ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে ৭০ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনের ৪৯ ও ৩৭ শতাংশ।