ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ঈদের আগে শ্রমিক ছাঁটাই করা যাবে না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 11:42 PM

ঈদের আগে শ্রমিক ছাঁটাই করা যাবে না

ঈদের আগে শ্রমিক ছাঁটাই করা যাবে না

ঈদের আগে কোনো পোশাক শ্রমিক ছাঁটাই এবং কারখানা বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

তিনি বলেন, এপ্রিলে যেসব শ্রমিক কাজ করেছেন তাদের শতভাগ বেতন ঈদের আগেই দিতে হবে এবং আর যারা কাজ করেননি তাদের দিতে হবে ৬০ শতাংশ।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর শ্রম ভবনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এসব কথা কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিলে যেসব শ্রমিক কাজ করেছেন, তারা ঈদের আগেই পুরো বেতন পাবেন। লকডাউনের কারণে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারেননি, তারা ৬০ শতাংশ বেতন পাবেন। এজন্য শ্রমিকদের আসতে হবে না। তাদের বেতনের টাকা পাঠিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনো কারখানা লে-অফ বা বন্ধ ঘোষণাও করা যাবে না। এমনকি ঢাকার বাইরে থাকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা যাবে না। ঢাকার বাইরে থেকে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেলে, অভিযুক্ত কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঢাকার বাইরে অবস্থানরত পোশাক শ্রমিকদের এখন ঢাকায় আসার প্রয়োজন নেই, তাদের বেতন পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার বিজিএমইএর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status