ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
জাস্টিন ট্রুডোর মায়ের বাড়িতে আগুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 3:25 PM

জাস্টিন ট্রুডোর মায়ের বাড়িতে আগুন

জাস্টিন ট্রুডোর মায়ের বাড়িতে আগুন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মা ও দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী পিয়েরো ট্রুডোর স্ত্রী মার্গারেট ট্রুডোর অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে মন্ট্রিলে অবস্থিত মার্গারেটের অ্যাপার্টমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমসমূহ এ অগ্নিকাণ্ডের একাধিক ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা গেছে যে, অগ্নিকাণ্ডের শিকার অ্যাপার্টমেন্টটির কাছে বেশ কিছু মইযুক্ত ট্রাক জড়ো হয়ে আছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা ভবনটির আগুন নেভানোর চেষ্টা করছেন।

কানাডার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে অগ্নিকাণ্ডের ঘটনা এখনো জানানো না হলেও দেশটির সরকারি বেতার চ্যানেল রেডিও কানাডা এ খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আগুনের ঘন ধোঁয়া এবং সম্ভাব্য দগ্ধ হওয়ার কারণে তিনি স্থানীয় এক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আশা করা হচ্ছে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। সূত্র: এএফপি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status