ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ফলের পুডিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 3:04 PM

ফলের পুডিং

ফলের পুডিং

বাজারে হরেকরকম ফল উঠতে শুরু করেছে। নিয়মিত আপেল-কমলা-আঙ্গুর পেঁপে তো রয়েছেই। এর সঙ্গে এখন পাওয়া যাচ্ছে স্ট্রবেরি। তাই এখনই সময় ফলের পুডিং বানিয়ে খাওয়ার। ঝটপট বানিয়ে ফেলুন ফলের পুডিং

উপকরণ:

ডিম- ৬টি

চিনি- এক কাপ

ঘন দুধ- ২ কাপ

ভ্যানিলা এসেন্স- আধা চা চামচ

পাল্পসহ পেঁপের রস- আধা কাপ

পেঁপে কুচি- আধা কাপ

স্ট্রবেরি কুচি- আধা কাপ

আঙ্গুর কুচি- আধা কাপ

ক্যারামেল তৈরির উপকরণ

চিনি- ২ টেবিল চামচ

পানি- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি:

ডিম ফেটিয়ে নিন। ডিমের সঙ্গে চিনি ও দুধ মিশিয়ে ভালো করে ফেটান। ভ্যানিলা এসেন্স দিয়ে নেড়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। পেঁপের পাল্পসহ রস মেশান ভালো করে।

ক্যারামেল তৈরির জন্য পানি ও চিনি জ্বাল দিন মাঝারি আঁচে। গাঢ় বাদামি রং ধারণ করলে নামিয়ে যে পাত্রে পুডিং বানাবেন সেই পাত্রে ক্যারামেল ঢেলে দিন। ঠাণ্ডা হওয়ার আগেই পাত্র নাড়াচাড়া করে ছড়িয়ে নিন ক্যারামেল। এবার পেঁপের পাল্প মেশানো ডিম-দুধের মিশ্রণ অর্ধেক ঢেলে দিন। মাঝে কুচি করা ফল ছড়িয়ে দিন মিশ্রণের ওপর। আরেক দফা মিশ্রণ ঢেলে দিন।

যে হাড়িতে পুডিংয়ের মিশ্রণসহ বাটিটি বসাবেন সেখানে এমনভাবে পানি নিন যেন বাটির অর্ধেক অংশ ডুবে থাকে। পুডিংয়ের বাটি হাড়ির পানিতে দিয়ে ঢেকে দিন বাটি। চুলার আঁচ মাঝারির চাইতে আরেকটু বাড়িয়ে হাড়িটিও ঢেকে দিন। পানি কমে গেলে পানি দিয়ে দিন। ২৫ থেকে ৩০ মিনিট পর ঢাকনা খুলে টুথপিক দিয়ে পরীক্ষা করে দেখুন পুডিং হয়েছে কিনা। যদি টুথপিকে কিছু লেগে না থাকে, তাহলে হয়ে গেছে পুডিং। বাটি উল্টো করে প্লেটে ঢেলে নিন পুডিং। ওপরে চিনিতে ভাজা কিছু পছন্দমতো ফল ছড়িয়ে দিন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status