ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কাতারে তিন হাজার প্রবাসীকে আলনূর সেন্টার'র ইফতারি বিতরণ
কাজী শামীম কাতারঃ
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 8:42 PM

কাতারে তিন হাজার প্রবাসীকে আলনূর সেন্টার'র  ইফতারি বিতরণ

কাতারে তিন হাজার প্রবাসীকে আলনূর সেন্টার'র ইফতারি বিতরণ

দু:স্হ কাতার প্রবাসী বাংলাদেশীদের জন্য মাসব্যাপী ইফতার ও রাতের খাবার সরবরাহ করছে আলনূর কালচারাল সেন্টার । আলনূর সমাজকল্যাণ পরিচালক পেয়ার মুহাম্মদ বলেন,ফ্রি ভিষায় আসা বিপুল সংখ্যক কর্মহীন প্রবাসী করোনা পরিস্হিতির কারণে মানবেতর জীবনযাপন করছে। তাদের সহায়তায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে সকলের সহযোগিতা কামনা করছি। অপরদিকে আলনূর সমাজকল্যাণ সহকারী প্রকৌশলী জাহেদুল ইসলাম বলেন, প্রতিদিন একশত জন করে পুরো রমজানে সর্বমোট তিন হাজার প্রবাসীর জন্য আমাদের এই আয়োজন। প্রতিদিন ইফতারির পূর্বে তালিকাভুক্ত ভাইদের বাসস্হানে আলনূর স্বেচ্ছাসেবকগণ ইফতার ও খাবার পৌঁছে দেন। প্রয়োজনের তুলনায় এটি খুবই অপ্রতুল। আলনূর মহাপরিচালক প্রকৌশলী শোয়াইব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেন,আলনূর সেন্টার মূলত: শিক্ষা ও সংস্কৃতিমূলক প্রতিষ্ঠান। তবে বর্তমান করুণ অবস্হায় দু:খী মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব ও জাতীয় কর্তব্য এবং  রমজানের পরম শিক্ষা। এছাড়া কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ সামর্থবান প্রবাসীদের এব্যাপারে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। পরকালের জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে হলে অসহায় ভাইদের সহযোগিতায়  সকলের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। এছাড়া আলনূর সেন্টার কতৃক পুরো বছর জুড়ে প্রবাসে ও দেশে নানামুখী সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status