ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শ্রমিকদের বেতন দিতে ঋণ আবেদনের সময় বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 5:32 PM

শ্রমিকদের বেতন দিতে ঋণ আবেদনের সময় বাড়ল

শ্রমিকদের বেতন দিতে ঋণ আবেদনের সময় বাড়ল

করোনাকালীন রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার জন্য সরকারের ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে ঋণ পেতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২ মে পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য ঋণ আবেদনের সময় ২ মে ২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হল।

২ মে পর্যন্ত যে সব আবেদন পাওয়া যাবে সেগুলোর ভিত্তিতে ঋণ দাতা ব্যাংকগুলো তাদের ঋণের চাহিদা আগামী ৩ মের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাবে।

এর আগে গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফতানিমুখী শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।

এরপর ২ এপ্রিল সেই তহবিলের নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়, যেসব কারখানা শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছেন, তারাই এই তহবিলের অর্থ পাওয়ার জন্য বিবেচিত হবে।

এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে রফতানিমুখী শিল্পগুলোকে। তবে সময় মতো কিস্তির অর্থ পরিশোধ না করলে বকেয়া কিস্তির উপর দণ্ড সুদ আরোপ হবে।

বাংলাদেশে রফতানি খাতের অগ্রগণ্য তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য এই অর্থ বরাদ্দ দিয়েছে সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status