ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
করোনা রোগীর কঠিন মৃত্যু দেখে ডাক্তারের আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 3:04 PM

করোনা রোগীর কঠিন মৃত্যু দেখে ডাক্তারের আত্মহত্যা

করোনা রোগীর কঠিন মৃত্যু দেখে ডাক্তারের আত্মহত্যা

নিউইয়র্ক শহরে করোনাভাইরাসে আক্রান্তদের সামনের সারি থেকে চিকিৎসা দিচ্ছিলেন ডা. লরনা এম. ব্রিন। তবে গত রবিবার তিনি আত্মহত্যা করেছেন।

তার পরিবারের দাবি, করোনাভাইরাসে আক্রান্তদের কঠিন মৃত্যু চোখের সামনে দেখে সহ্য করতে পারছিলেন না লরনা। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। একপর্যায়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান অ্যালেন হসপিটালের জরুরি বিভাগের প্রধান ছিলেন লরনা। ম্যানহাটন হসপিটালে দায়িত্বরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর করুণ মৃত্যু দেখেছেন তিনি। এরপর সে ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গেও আলাপ করেন। একপর্যায়ে গত রবিবার ৪৮ বছর বয়সী এই চিকিৎসক আত্মহত্যা করেন।

মারা যাওয়ার আগে তিনি পুলিশের কাছে ফোন করে জানিয়েছিলেন যে, আত্মহত্যা করবেন। পুলিশ তার ফোনকল পেয়ে সাড়াও দিয়েছিল। কিন্তু ততক্ষণে লরনা আত্মহত্যা করেন। সূত্র: ডেইলি মেইল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status