ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ত্রুটিপূর্ণ হওয়ায় চীনের র‌্যাপিড টেস্ট কিটের বরাদ্দ বাতিল করল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 11:46 AM

ত্রুটিপূর্ণ হওয়ায় চীনের র‌্যাপিড টেস্ট কিটের বরাদ্দ বাতিল করল ভারত

ত্রুটিপূর্ণ হওয়ায় চীনের র‌্যাপিড টেস্ট কিটের বরাদ্দ বাতিল করল ভারত

চীন থেকে আনা র‌্যাপিড টেস্ট কিট ত্রুটিপূর্ণ হওয়ায় এই কিটে কোনওরকম টেস্ট না করার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ফলে সারা দেশে আটকে গিয়েছে র‌্যাপিড টেস্ট।  আইসিএমআর থেকে জানানো হয়েছে, চীনের দুটি সংস্থা থেকে আনা ৫ লক্ষ কিটই ফেরত পাঠানো হবে।

সেইসঙ্গে কিটের অর্ডারও বাতিল করল ভারত সরকার। গত ২৭ মার্চ ৫ লক্ষ র‌্যাপিড টেস্ট কিটের বরাত দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তা এসে পৌঁছনোর পর সেগুলি বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্যগুলি থেকে একের পর এক অভিযোগ আসার প্রেক্ষিতে আইসিএমারের পরীক্ষাগারে সেগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলি ত্রুটিপূর্ণ। গুয়াংঝৌ ওন্ডফো বায়োটেক এবং ঝুহাই লিভজন ডায়াগনস্টিকস নামের দুই চিনা সংস্থা ওই কিটগুলি তৈরি করেছিল। এরপরেই অর্ডার বাতিল করার সিদ্ধান্ত  নেওয়া  হয়েছে।

প্রায় দ্বিগুন দামে এই সব কিট কেনা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে সরকার জানিয়েছে, আগে ভাগে টাকা মিটিয়ে দেওয়া হয়নি বলে, লোকসানের কোনও সম্ভাবনা নেই। তবে জানা গিয়েছে, চীনের কাছ থেকে ২৪৫ রুপি দরে প্রতিটি কিট কিনলেও ভারত সরকারকে তা ৬০০ রুপি দরে বিক্রি করে কিট আমদানিকারী সংস্থা ম্যাট্রিক্স। অন্য অনেক দেশই চীনের টেস্ট কিটের গুনগত মান নিয়ে প্রশ্ন তুলেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status