ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নিউইয়র্কে করোনা আক্রান্তদের পাশে বাংলাদেশি শিক্ষার্থীরা
জসীম উদ্দিন মীর
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 12:45 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 April, 2020, 12:49 PM

নিউইয়র্কে করোনা আক্রান্তদের পাশে বাংলাদেশি শিক্ষার্থীরা

নিউইয়র্কে করোনা আক্রান্তদের পাশে বাংলাদেশি শিক্ষার্থীরা

নিউইয়র্কের চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে অসহায়দের সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাই সমাজ। 

একদিকে নিউইয়র্ককে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিনকে দিন বাড়ছে, অন্যদিকে মেয়র ব্লাজিওর ‘জরুরি অবস্থা’ জারি করার প্রভাবে বন্ধ হয়ে গেছে হোটেল, রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।


এদিকে পুরো নগরজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত অনেক অভিবাসী। এতে বাদ পড়েননি বাংলাদেশি অভিবাসীরাও। চাকরি হারিয়ে অনেকেই দিন কাটাচ্ছেন অনাহারে-অর্ধাহারে। লজ্জা ও শঙ্কায় কারও কাছে হাত পাততেও লজ্জা পাচ্ছেন।


এমতাবস্থায় কমিউনিটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের (বিএসএ অব নিউইয়র্ক) একদল শিক্ষার্থী ও অ্যালামনাই। কোন রকম প্রচারণা ছাড়াই নীরবে চালিয়ে যাচ্ছে সাহায্য কার্যক্রম। তারা মনে করেন দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন। 


প্রবাসী বাঙালি কমিউনিটির সাহায্যে একটি ফোন নম্বর রাখা হয়েছে, যেখানে কোন নাম বা লোকেশন চিহ্নিত করা হয়নি। খাবার সংকটে থাকা যেকোনো নিউইয়র্ক বাসিন্দা পরিচয় গোপন রেখে নিজের প্রয়োজনে সবাই টেক্সট করতে পারেন (৯১৭) ৯৯৯-৫৫৯৬ এই নম্বরে। বিএসএ অব এনওয়াইয়ের এক ঝাঁক অ্যাকটিভিস্ট গোপনীয়তার সঙ্গে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাদের বাসায় ডেলিভারি/পিকআপের ব্যবস্থা করবে দ্রুত।


বিএসএ অব এনওয়াইয়ের প্রধান উপদেষ্টা ও তহবিল সংগ্রহের প্রধান সমন্বয়ক আল-আমিন রাসেল বলেন, কমিউনিটির প্রয়োজনে বাংলাদেশের শিক্ষার্থী ও অ্যালামনাই সব সময় এগিয়ে এসেছে। বরাবরের মতো এবারও ব্যতিক্রম হয়নি। গত চার দিনে আমরা মোট ৩৬টি পরিবার ও চারজন আশ্রয়হীন মানুষের জন্য কাজ করতে পেরেছি। পাশাপাশি আমরা চেষ্টা করছি, একটি ‘টেলি-প্রেসক্রিপশন’ প্রোগ্রামের উদ্যোগ চালুর, যেখানে ভিডিও কলের মাধ্যমে আমাদের কমিউনিটির মানুষজন ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।


নিউইয়র্কের শিক্ষার্থী সমাজের প্রিয়মুখ তহবিল সংগ্রহের সমন্বয়ক ইসলাম এমডি সায়মন বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি কাজ করে যাওয়া। আমরা ইতিমধ্যেই কিছু পরিবারকে সাহায্য করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আশা করব, আমাদের এ উদ্যোগে সবাই সাড়া দেবেন। আমরা সবাই মিলে এই কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাব, ইনশা আল্লাহ।’ 

এই তহবিল সংগ্রহের পুরো অর্থ আসছে শিক্ষার্থী ও অ্যালামনাইয়ের ব্যক্তিগত উদ্যোগে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। এ ব্যাপারে বিএসএ অ্যাকটিভিস্ট ও তহবিল সংগ্রহের পাবলিক রিলেশন ফোকাল মহসীন মাসরুর বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চেষ্টা করছি সাহায্য পৌঁছে দেওয়ার। সে তুলনায় আমাদের ফান্ডিং অপ্রতুল। কমিউনিটির বিত্তবানেরা আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে এগিয়ে আসলে আমরা আরও বড় পরিসরে বেশি মানুষকে সাহায্য করতে পারতাম।’


তহবিল সংগ্রহের ভলান্টিয়ার ফোকাল এম ডি আহসান জাহিদ বলেন, ‘আমাদের একঝাঁক ভলান্টিয়ার এই সংকটাপন্ন পরিস্থিতিতে দিন-রাত কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, ভালো কিছু করার।’ কেউ অর্থ সাহায্য করতে চাইলে বা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন তহবিল সংগ্রহের প্রধান সমন্বয়ক আল-আমিন রাসেলের সঙ্গে এই নম্বরে ৫১৬–৫০৮–৬৬৯৮ অথবা ইমেইল করতে পারেন bsaofny18@gmail.com.

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status