ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ঘুমের মধ্যেও করোনার থাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 8:44 PM

ঘুমের মধ্যেও করোনার থাবা

ঘুমের মধ্যেও করোনার থাবা

কেউ এলোমেলো স্বপ্ন দেখছেন আবার কারো ঘুমে ব্যাঘাত ঘটছে৷ তবে প্রায় সকলেই এক ধরনের ক্লান্তি অনুভব করছেন এখন৷ এসবের কারণ খুঁজতে গিয়ে গবেষকেরা করোনা সংকটের সাথে এর সংযোগ দেখতে পাচ্ছেন৷

করোনার সংকটে সময় মানুষ অন্য সময়ের চেয়ে একটু এলোমেলো বা প্রাণবন্ত স্বপ্ন দেখতে পারে যা স্বাভাবিক, এর ব্যাখাও জানালেন বিশেষজ্ঞরা৷

ক্রনোবায়োলজিস্ট টিল রোয়নে ব্যার্গ বলেন, ‘যারা ভাইরাসের সর্বশেষ খবরগুলো সারাক্ষণ অনুসরণ করে, তাদের মস্তিষ্কে ঘুমের মধ্যেও এই চিন্তাই হানা দেয়৷ দৈনন্দিন জীবনের নানা ঘটনা ঘুমের সময় মানুষের সাব কনশাস মাইন্ডে তথ্য হিসেবে জমা থাকে৷ আর এই জমে থাকা তথ্য রাতে স্বপ্ন হয়ে আমাদের অবচেতন অবস্থায় আসে৷’

টিল রোয়নে ব্যার্গ আরো বলেন, ‘আমাদের সমস্ত চিন্তা জুড়ে এখন শুধুই করোনা ভাইরাস৷ করোনা সংকটকালীন সময়ে সামান্য গলা খুসখুসও অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব পায়৷’

টিল রোয়নে ব্যার্গ সম্প্রতি ‘ঘুমের অধিকার’ বিষয়ক একটি বই প্রকাশ করেছেন৷

ঘুম বিষয়ক বিশেষজ্ঞ হান্স গ্যুন্টার ভেস তার ব্যাখ্যায় বলেন, ‘দুঃস্বপ্ন নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, এসব স্বপ্নের ৭০ থেকে ৮০ ভাগই আবেগজনিত ও নেতিবাচক, যেগুলো কোনো সংকট ছাড়াও মানুষের ঘুমের মধ্যে হানা দেয়৷ করোনা সংক্রমণের পরিস্থিতি ছাড়াই জার্মানির জনসংখ্যার ছয় শতাংশ মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন যার চিকিত্সা প্রয়োজন৷ আর সংখ্যাটি এই মুহুর্তে বাড়তে পারে৷ অতিরিক্ত ঘুম যেমন মানুষের মন মেজাজে নেতিবাচক প্রভাব ফেলে, তেমনি খুব কম ঘুমও শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দূর্বল করে দেয়, দুটোই অস্বাস্থ্যকর৷’ ডা. ভেস ঘুম সম্পর্কে বেশ কয়েকটি বই লিখেছেন৷

‘মিডিয়া হাইজিন’ সম্পর্কে এই বিশেষজ্ঞের পরামর্শ, ‘বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য জানা জরুরি, তবে এক মিডিয়া থেকে অন্য মিডিয়ার খবর জানতে বেশি তাড়াহুড়ো না করাই ভালো৷’ তাঁর মতে, ঘুমানোর একঘন্টা আগে টিভি, সেলফোন ইত্যাদি বন্ধ করা উচিত৷

‘ঘুমের আগের সময়টুকু পরিবারের সাথে কথা বলুন, মজার কোনো সিনেমা দেখুন বা গান শুনুন৷ ভালো বই পড়তে পারেন যা আপনার মনকে আনন্দ দেবে।   সূত্র- ডয়চে ভেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status