ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
করোনার চিকিৎসায় কিউবার ওষুধে ভালো ফল?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 7:19 PM

করোনার চিকিৎসায় কিউবার ওষুধে ভালো ফল?

করোনার চিকিৎসায় কিউবার ওষুধে ভালো ফল?

মহামারি করোনা চিকিৎসায় এখন পর্যন্ত কার্যকর ওষুধ আবিষ্কার হয়নি। তবে এরই মধ্যে বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় অন্যান্য ওষুধের পাশাপাশি ইন্টারফেরন আলফা-টুবিও দেয়া হয়েছে এবং এতে আশাপ্রদ ফল পাওয়া গেছে বলে জানা গেছে৷


ওষুধের নাম ইন্টারফেরন আলফা-টুবি৷ সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি ব্যবহার করা হয়৷ এছাড়া ডেঙ্গু, ক্যানসার, হেপাটাইটিস বি ও সি-র রোগীদেরও এই ওষুধ দেয়া হয়৷

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের হেলেন ইয়াফে সম্প্রতি এক প্রবন্ধে করোনার চিকিৎসায় এই ‘বিস্ময়কর ওষুধ’ কাজে লাগতে পারে বলে মন্তব্য করেছেন৷ ‘ইয়েল ইউনিভার্সিটি প্রেস ব্লগ’-এ তাঁর লেখাটি প্রকাশিত হয়েছে৷

কিউবার ওষুধ কোম্পানি বায়োকিউবাফার্মা এই ওষুধ উৎপাদন করে৷

এখনও করোনার টিকা আবিস্কৃত না হওয়ায় জার্মান ব্য়বসায়ী গেওর্গ শেফার জার্মানিতে ইন্টারফেরন আলফা-টুবি আমদানি করতে চান৷ অনুমতি পেতে মধ্য মার্চ থেকে তিনি জার্মানির বিভিন্ন মন্ত্রণালয় ও রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন৷ তবে এখনও সফল হননি৷

জার্মানির ফেডারেল ইন্সটিটিউট ফর ড্রাগস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস-এর একজন মুখপাত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, জার্মানিতে কোনো ওষুধ আমদানির অনুমতি পেতে আমদানিকারক ওষুধ কোম্পানিকে ঐ ওষুধের কার্যকারিতা, নিরাপত্তা এবং গুণ সম্পর্কিত কাগজপত্র জমা দিতে হয়৷

এছাড়া ঐ মুখপাত্র জানান, কোভিড-১৯ এর চিকিৎসায় কার্যকর কোনো ওষুধের কথা এখনও জানা যায়নি৷

জার্মানিতে ওষুধটি আমদানি করা সম্ভব না হলে স্পেনের জন্য় সেটি নিয়ে আসতে চান শেফার৷ সে বিষয়ে সন্তোষজনক আলোচনা চলছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন তিনি৷

‘প্রোফিউমড’ নামে মাঝারি আকারের একটি প্রতিষ্ঠান চালান শেফার৷ তাঁর কোম্পানি সেলুলজভিত্তিক নানান মেডিকেল পণ্য তৈরি করে থাকে৷ ডয়চেভেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status