ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 3:56 PM

দ্বিতীয় সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ

দ্বিতীয় সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ

করোনা আতঙ্কের মাঝে সুখবর পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি।

গতকাল (সোমবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর নিজেই দিয়েছেন মাহমুদউল্লাহ। নবজাতক কিংবা মায়ের নয়, বরং হাসপাতালের রেজিস্টির একটি ছবির মাধ্যমে এ খবরটি দিয়েছেন তিনি।

যেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। গত রাতে আমাদের দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম হলো। সবাই ওর জন্য দোয়া করবেন।

একই সঙ্গে দোয়াটিও আরবি ও ইংরেজিতে অর্থসহ লিখে দিয়েছেন মাহমুদউল্লাহ। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্না নাজ’আলুকা ফি নুহুরিহিম, ওয়া না’উজু বিকা মিন শুরুরিহিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status