ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
করোনা মোকাবিলায় ইরানকে সহযোগিতায় ৩০ দেশ, আসেনি ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 2:14 PM

করোনা মোকাবিলায় ইরানকে সহযোগিতায় ৩০ দেশ, আসেনি ট্রাম্প

করোনা মোকাবিলায় ইরানকে সহযোগিতায় ৩০ দেশ, আসেনি ট্রাম্প

মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের ৩০টির বেশি দেশ এবং বহু আন্তর্জাতিক সংগঠন তেহরানকে সহযোগিতা দিয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি ভিডিও বার্তায় প্রকাশিত এক সংবাদ সম্মেলনে ওইসব দেশ এবং সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়া করোনাভাইরাস মোকাবিলার জন্য প্রয়োজন উল্লেখযোগ্য পরিমাণ সহায়তা সংগ্রহ করে তা ইরানি দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর জন্য তিনি প্রবাসী ইরানিদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

মুখপাত্র মুসাভি বলেন, বিশ্বের ২০০টিওি বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত ইরানের প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সমাজের পাশাপাশি প্রবাসী ইরানিরা সংহতি জানিয়েছে।

এছাড়া করোনায় আক্রান্ত দেশগুলোর প্রতি সংহতি জানিয়ে মুসাভি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশটির জনগণের চলমান দু:খ-দুর্দশার ব্যাপারে ইরান খুবই উদ্বিগ্ন। তবে কিছু সুনির্দিষ্ট দেশ করোনা প্রাদুর্ভাবকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ট করেছে বিশেষ করে মহামারিকে রাজনীতিকরণের চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন মুসাভি।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে যখন সারা বিশ্ব বিপর্যস্ত অবস্থায় রয়েছে তখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিভিন্ন দেশ ও সংগঠন যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানানো সত্ত্বেও ট্রাম্প প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে।

মুসাভি যুক্তরাষ্ট্রের একতরফা, বেআইনি, নিপীড়নমূলক এবং ভিত্তিহীন নিষেধাজ্ঞা মেনে না চলতে বিশ্বের স্বাধীন এবং সভ্য জাতিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র: পার্সটুডে
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status