ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
২ বোনের ১ প্রেমিক, একসঙ্গেই ৩ জনের বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 1:55 PM

২ বোনের ১ প্রেমিক, একসঙ্গেই ৩ জনের বাস

২ বোনের ১ প্রেমিক, একসঙ্গেই ৩ জনের বাস

দুই বোনের একসাথে জন্ম। ৩৪ বছরে পা দিয়েছেন তারা। বিয়ে করে তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন এমনটা মেনে নিতে পারেন নি। তাই দুই বোনই শেয়ার করেন একজন প্রেমিক।

সবচেয়ে মিলসম্পন্ন জমজ বলা হয় অস্ট্রেলিয়ার দুই বোন আন্না এবং লুসি ডিসিনককে।


বেন (৩৯) নামের ওই যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ভাগাভাগি করে নেন আন্না-লুসি।

তারা জানিয়েছেন, প্রতিদিন ৬ ঘন্টা করে কাজ করেন তারা। আর খাবার খান সারাদিনে মাত্র একবার। তাও বিছানায় যাওয়ার সময়। এ নিয়ে তারা তাদের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন।

তারা বলেছেন, ব্যায়ামের প্রতি তারা আসক্ত হয়ে গেছেন। শরীরে কুলাচ্ছে না এমনটা জানার পরও তারা কাজ করেন।

তারপরও যদি শরীরচর্চা না করেন তাহলে তারা হতাশ হয়ে পড়েন। তবে খাওয়ার ক্ষেত্রে তারা কোনো ভাল নিয়ম মেনে চলেন না।

 

এ নিয়ে লুসি বলেছেন, সারাদিনে আমরা মাত্র একবার খাবার খাই। আমরা জানি স্বাস্থ্যের জন্য এটা ভাল নয়। তবু এটা করি। কিন্তু এই চর্চাটা এসেছে আমাদের মায়ের কাছ থেকে। তাই আমরা শুধু রাতে শোয়ার সময় খাবার খাই।

এ নিয়ে তার মা বলেন, তোমাদের যেটায় মানায় সেটাই কর। এক একজনের কাছে এক একটি কাজ এক এক রকম ভাল লাগে। সব কিছুই পাল্টাচ্ছে। সব কিছুর মধ্যেই আধুনিকতার ছোঁয়া লেগেছে।

আন্না বলেন, আমরা খুব বেশি শরীরচর্চা বা ব্যায়াম করি। খুব কড়া ব্যায়াম করি। আমরা ট্রেডমিলে দৌঁড়াই দুই ঘন্টা। তারপর ভারোত্তলনের প্রশিক্ষণ নিই দু’ঘন্টা। বাড়িময় হাঁটি তারপরে। এসব করতেই তো দিন চলে যায়। কিন্তু এত প্রখর ব্যায়াম ভাল নয় বলে ডাক্তার আমাদেরকে ক্ষান্তি দিতে পরামর্শ দিয়েছেন। কিন্তু আমরা তা শুনি নি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status