ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
১৬ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 1:22 PM

১৬ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে

১৬ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে

আগামী ১৬ এপ্রিলের মধ্যেই শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধ করা হবে। সোমবার রাতে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর এক যৌথ ঘোষণায় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কারখানা মালিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান যৌথভাবে এই ঘোষণা দেন।

এই ঘোষণায় বিশেষ জরুরি প্রয়োজনে কিছু কারখানা খোলা রাখার সুযোগ রাখা হয়েছে। যে সব কারখানায় জরুরি রপ্তানি আদেশের কাজ রয়েছে এবং যে সব কারখানায় করোনা থেকে সুরক্ষাসামগ্রী পিপিই, মাস্ক তৈরি হচ্ছে সে সব কারখানা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা যাবে।

তবে খোলা রাখার জন্য শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং স্ব স্ব সংগঠন বিজিএমইএ কিংবা বিকেএমইএর অনুমতি নিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status