ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘ত্রাণ নিয়ে কেউ নয়-ছয় করলে আমি তাকে ছাড়বো না’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 11:53 AM

‘ত্রাণ নিয়ে কেউ নয়-ছয় করলে আমি তাকে ছাড়বো না’

‘ত্রাণ নিয়ে কেউ নয়-ছয় করলে আমি তাকে ছাড়বো না’

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, মানুষের দুর্ভোগের সময় ত্রাণ নিয়ে কেউ নয়-ছয় কর‌বেন না। তাহলে কিন্তু রক্ষা পাবেন না । নয়-ছয় করলে আপনাকে ধরা পড়তেই হবে। টাকা-পয়সা কিন্তু লুকানো যায় না। দুঃসম‌য়ে কেউ দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে, তাকে কিন্তু আমি ছাড়বো না।

মঙ্গলবার (৭ এপ্রিল) করোনায় করণীয় নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত‌বি‌নিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ‌্যস‌চিব ড. আহমদ কায়কাউস।


প্রধানমন্ত্রী ব‌লেন, সবাই সতর্ক থাক‌বেন। সতর্ক থাক‌লে কেউ ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন না। করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমরা যে সতর্কবাণী দিয়েছি এই সতর্কতা মেনে চলবেন। তাহ‌লে অ‌নেক জীবন রক্ষা পা‌বে। এ‌প্রিল মাসটা নি‌য়ে খুব দু‌শ্চিন্তায় আছি। ত‌বে সতর্ক থাক‌লে আমা‌দের দু‌শ্চিন্তা অ‌নেকটা কাট‌বে।

এদিন করোনাভাইরাসের সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া দৈনন্দিন কর্মের মানুষ ও মধ্যবিত্তদের তালিকা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনকে সর্তকতার সাথে তালিকা করতে বলেন সরকারপ্রধান। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কেও কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status