ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
প্রতিবেশীদের হুমকির মুখে ভাড়াবাসা ছাড়তে হলো নার্সকে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 1:51 PM

প্রতিবেশীদের হুমকির মুখে ভাড়াবাসা ছাড়তে হলো নার্সকে!

প্রতিবেশীদের হুমকির মুখে ভাড়াবাসা ছাড়তে হলো নার্সকে!

করোনা পরিস্থিতির মধ্যে প্রতিবেশীদের হুমকির মুখে বাসা ছাড়তে হয়েছে সরকারি হাসপাতালের এক নার্সকে।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কলকাতার একটি শিশু হাসপাতালে কাজ করেন ওই নার্স। কাজ শেষে যাদবপুরের ভাড়াবাসায় ফিরতেন। গত কয়েক দিন ধরেই প্রতিবেশীরা আপত্তি করেছিলেন। বৃহস্পতিবার সেই আপত্তির কারণেই শেষমেশ বাড়ি ছেড়ে চলে যেতে হলো তাকে।

জানা গেছে, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে ভগ্নিপতির সঙ্গে বাবা-মাকে নিয়ে ভাড়া থাকতেন ওই নার্স। প্রতিবেশীদের ভাষ্য– যেহেতু তিনি হাসপাতালে কাজ করেন, তাই এখানে থাকা যাবে না। অন্য কোথাও গিয়ে থাকতে বলা হয়।

শুধু তাই নয়, থাকার শর্ত হিসাবে তারা বলেন, ‘উকিল ডাকছি, স্ট্যাপ পেপারে লিখে দিন– কারও করোনা হলে আপনার দায়িত্ব!’

জানা গেছে, ওই বাড়ির মালিক থাকেন লন্ডনে। একটি বহুতল বাড়ির একটা অংশ তিনি ভাড়া দেন ওই নার্সের ভগ্নিপতিকে। তিনি পরিবহন দফতরের কর্মী। ওই বহুতলেরই একটি ফ্ল্যাটে থাকেন মালিকের ভাইপো-ভাইঝি ও তাদের পরিবার। তারাই আপত্তি জানান বলে অভিযোগ উঠেছে।

হুমকি আসার পর বিষয়টি ওই নার্সের পরিবারের তরফে বাড়ির কেয়ারটেকারকে জানানো হয়। তিনি লন্ডনে থাকা বাড়ির মালিককে বিষয়টি জানান। তবে তার আপত্তি না থাকলেও ওই প্রতিবেশীদের আপত্তিতে এখন ভাড়াবাড়ি ছাড়তে হচ্ছে নার্সকে।

ওই নার্স বলেন, ‘মুখ্যমন্ত্রী বারবার সবাইকে বলছেন। তার পরও এই শহরে এমনটি হবে, ভাবিনি।’

তিনি আরও বলেন, ‘যারা আপত্তি করছেন, তাদের জানিয়েছিলাম– আমি শিশু হাসপাতালে কাজ করি। সেখানে করোনা-আক্রান্ত কেউ নেই। কোনো অসুবিধা হবে না। তখন আমাদের বলা হয়, উকিল ডাকছি লিখে দিন, এখানে কারও করোনা হবে না। আর যদি হয় আপনাকে দায়িত্ব নিতে হবে। আমি আর বিতর্কে জড়াতে চাইছি না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status