ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনা পরীক্ষা করায় ডাক্তারদের পাথর নিক্ষেপ (ভিডিও) ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 2:09 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 April, 2020, 2:11 PM

করোনা পরীক্ষা করায় ডাক্তারদের পাথর নিক্ষেপ (ভিডিও) ভাইরাল

করোনা পরীক্ষা করায় ডাক্তারদের পাথর নিক্ষেপ (ভিডিও) ভাইরাল

প্রাণঘাতী করোনাভাইরাস সঙ্গে যুদ্ধ শেষ করতে মানুষের আর কত দিন লাগবে কেউ সঠিক তথ্য দিতে পারছে না। পুরো বিশ্বকে স্তব্ধ করে ফেলেছে। পৃথিবীর ক্ষমতাধর উন্নত রাষ্ট্র আমেরিকা থেকে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালিসহ ইউরোপের মতো দেশও এখন এর নির্দিষ্ট কোনো প্রতিষেধক বের করা সম্ভব হয়নি।ক্রমেই বেড়ে চলেছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, করোনার উপসর্গের রোগীর পরীক্ষা করতে যাওয়ায় ডাক্তার ও কর্মকর্তাদের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের একদল মানুষ। বুধবার (০১ এপ্রিল) ওই হামলায় দুই নারী চিকিৎসক আহত হয়েছেন।


ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্তাব্যক্তিরা স্থানীয়দের হামলার মুখে পড়লে পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। এর দুদিন আগে রানিপুর এলাকায় কর্মকর্তাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হামলার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে দেখা গেছে, হালকা নীল রঙের পিপিই পরা দুই স্বাস্থ্যকর্মী পালিয়ে যাচ্ছেন। এ সময় তাদের ওপর পাথর ও লাঠি নিক্ষেপ করছিল ক্ষুব্ধ লোকজন।

প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুসহ করোনা ভাইরাসের সংক্রমণে ভারতে এখন পর্যন্ত ৫০ জন মারা গেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status