ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
টাকা ছিটিয়ে অনুদান দিলেন ডিএসসিসির কর্মকর্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 7:48 PM

টাকা ছিটিয়ে অনুদান দিলেন ডিএসসিসির কর্মকর্তা

টাকা ছিটিয়ে অনুদান দিলেন ডিএসসিসির কর্মকর্তা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বন্ধ হয়ে গেছে আয়ের পথ। এ অবস্থায় নগরীর কর্মহীন, ছিন্নমূল, খেটে খাওয়া মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকার সড়কে দরিদ্র মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল। বিতরণকালে মানুষের ভিড়ে হিমশিম খেয়ে একপর্যায়ে ১০০ টাকার বান্ডেল ছিটিয়ে দেন তিনি। তখন নোটগুলো কুড়িয়ে নিতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এতে ব্যাপক সমালোচনায় পড়েছেন ওই কর্মকর্তা।

বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হককে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি কালো রঙের গাড়ির ভেতর থেকে কেউ একজন টাকা বিলাচ্ছেন। খেটে খাওয়া ও দরিদ্রশ্রেণির অনেক মানুষ সেই গাড়ির জানালা দিয়ে টাকা নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন।

আরেকটি ছবিতে দেখা যায়, মাটিতে অনেক টাকা ফেলা হয়েছে। হতদরিদ্র সেসব মানুষ ওই টাকাগুলো কুড়িয়ে নিচ্ছেন।

ফেসবুকে এই ছবিগুলো শেয়ার করে অনেকে লিখেছেন, ‘ত্রাণ বিতরণের নামে এমন আচরণ নাগরিকদের সঙ্গে তামাশা। এ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status