ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫৮, আক্রান্ত দুই হাজার ৩২ জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 4:12 PM

ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫৮, আক্রান্ত দুই হাজার ৩২ জন

ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫৮, আক্রান্ত দুই হাজার ৩২ জন

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৮। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩২ জন।এরমধ্যে শেষ ২৪ ঘণ্টা নতুন করে ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনা পর্যবেক্ষণ ও জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

করোনা মহামারিতে আক্রান্ত হয়েছে ভারতের প্রায় সবকটি প্রদেশ। করোনা সতর্কতায় প্রায় পুরো ভারতই এখন লকআউট করা হয়েছে, তবু ঠেকানো যাচ্ছে না ভাইরাসটির প্রাদুর্ভাব। এরই মধ্যে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবিতে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ওই বস্তিতে ১০ লাখেরও বেশি মানুষ বাস করেন। মুম্বাইয়ের ঠিক কেন্দ্রে অবস্থিত ওই বস্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ঝুঁকিতে রয়েছেন বিশাল সংখ্যক মানুষ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status