ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ঠাঁই হয়নি বাড়িতে, নৌকায় কোয়ারেন্টিনে বৃদ্ধ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 3:57 PM

ঠাঁই হয়নি বাড়িতে, নৌকায় কোয়ারেন্টিনে বৃদ্ধ!

ঠাঁই হয়নি বাড়িতে, নৌকায় কোয়ারেন্টিনে বৃদ্ধ!

করোনায় কাঁপছে বিশ্ব। ভারতেও হানা দিয়েছে এই মারণ ভাইরাস। আতঙ্কে কম বেশি সচেতন হয়েছেন সকলেই। হোম কোয়ারেন্টিনে রয়েছেন বহু মানুষ। কেউ আবার হাসপাতালে। কিন্তু নৌকায় কোয়ারেন্টিনে রয়েছেন এক বৃদ্ধ! অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি। কারণ করোনা আবহে ভাগ্নির বাড়িতে ঠাঁই হয়নি তার। তাই বাধ্য হয়েই এই ব্যবস্থা। যদিও নিয়মিত ভাগ্নির বাড়ি থেকেই আসছে খাবার।

ভারতের নদিয়ার নবদ্বীপ থানার পাবনা পুরের বাসিন্দা ওই বৃদ্ধের নাম নিরাঞ্জন হালদার। সম্প্রতি মালদহের হবিবপুরের বুলবুলচন্ডী এলাকায় ভাগ্নির বাড়িতে যান তিনি। কিন্তু ততক্ষণে করোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে রাজ্যবাসীর মনে। তাই ভাগ্নির বাড়িত তো দূরের কথা এলাকাতেও ঠাঁই হয়নি বৃদ্ধের। এরপর গ্রামের বাসিন্দারাই জোর করে তাকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিত্‍সকরা পর্যবেক্ষণের পর জানান যে, ১৪ দিন আলাদা অর্থাত্‍ হোম কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। কিন্তু গ্রামে তো কেউ তাকে থাকতে দেবেন না। কী উপায়? তখন এলাকার বাসিন্দারাই তাকে নৌকায় রাখার ব্যবস্থা করে।

এরপর থেকে নৌকাতেই দিন যাপন শুরু করেছেন নিরাঞ্জন। সেখানেই খাওয়া-দাওয়া-ঘুম। তবে নিয়মিত ভাগ্নির বাড়ি থেকে খাবার আসছে তার জন্য। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও তুলে দেওয়া হচ্ছে খাবার। ১৪ দিন পার হলেই ফের স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। নিরাঞ্জন জানান, ডাক্তাররা আলাদা থাকতে বলেছিলেন ১৪ দিন। কিন্তু ভাগ্নির বাড়িতে অতিরিক্ত ঘর নেই। সেই কারণেই এই নৌকাতেই ঠাঁই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status