ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরানে চিকিৎসা সরঞ্জাম পাঠাল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 3:45 PM

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরানে চিকিৎসা সরঞ্জাম পাঠাল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরানে চিকিৎসা সরঞ্জাম পাঠাল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস হানা দিয়েছে মধ্য প্রাচ্যের দেশ ইরানেও। দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু এই চরম মানবিক বিপর্যয়ের মধ্যেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি করে রাখার ফলে দেশটিকে সাহায্য করতে এগিয়ে আসতে পারছেনা কেউ। কিন্তু সম্প্রতি মানবতার নতুন দৃষ্টান্ত গড়ে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানে সহায়তা পাঠিয়েছে ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

গত মাসেই দেশটিকে করোনাভাইরাস মোকাবিলায় ৫ মিলিয়ন ইউরো প্যাকেজ এবং এর পাশাপাশি করোনা শনাক্তের কিট ও সুরক্ষামূলক পোশাকসহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেয় এই দেশগুলো।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইনসটেক্স সিস্টেম ব্যবহার করে একটি লেনদেনের পরে চিকিৎসা সরবরাহ নিরাপদে ইরানে পৌঁছেছে।

২০১৮ সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে আসে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর প্রতিবাদে ইরান নিজেও চুক্তির বেশ কয়েকটি প্রতিশ্রুতি থেকে সরে আসে গতবছর। যার মধ্যে অন্যতম ছিল ইউরেনিয়াম সরবরাহ। এর প্রতিক্রিয়া হিসেবেই এই সিস্টেমটি গড়ে তোলা হয়।

ধারণা করা হচ্ছে, ভবিষ্যতেও ইনসটেক্স প্রোগ্রামটি ব্যবহার করতে পারে ব্রিটিশ সরকার, মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এবং মার্কিন ডলারে লেনদেন এড়িয়ে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে দেশটি।

ডোনাল্ড ট্রাম্প চুক্তি ত্যাগ করার পর ইরান অভিযোগ করে, মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করার ভয়ে ইউরোপীয় দেশগুলিও ইরান সরকারের সঙ্গে বাণিজ্য লেনদেন বন্ধ করে দিচ্ছে, চুক্তি শেষ করতে ব্যর্থ হচ্ছে।

তবে করোনায় নাজেহাল অবস্থায় থাকা দেশটিতে মানবিক সাহায্য পাঠানোয় ইউরোপের দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানে মহামারি রূপ ধারণ করা করোনায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৫৯৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৬ জনের। করোনার আঘাতে দেশটির স্বাস্থ্যখাত চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status