ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কয়েক দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হবে ১০ লাখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 1:59 PM

কয়েক দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হবে ১০ লাখ

কয়েক দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হবে ১০ লাখ

আগামী কয়েক দিনের মধ্যে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখ হয়ে যাবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউওইচও)। সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রোয়াসুস সবাইকে সতর্ক করে করোনাভাইরাস মোকাবিলার নীতিমালায় পরিবর্তন আনার আভাস দিয়েছেন।

গতকাল বুধবার জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর প্রধান বলেন, করোনাভাইরাস নতুন হওয়ায় এর বিষয়ে আমরা প্রতিনিয়ত শিখছি। যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে, নতুন তথ্য আসছে, এর ওপর ভিত্তি করে আমরা আমাদের পরামর্শও বদল ফেলব।’ এত দিন মাস্ক ব্যবহারের পরামর্শ না দিলেও এবার সংস্থাটির কাছ থেকে এমন পরামর্শ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ১৮৯। প্রাণঘাতী এই ভাইরাসটি বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এদিকে আক্রান্তদের মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৯৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status