ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
লকডাউন অমান্য করলেই ফিলিপাইনে গুলি করে হত্যার নির্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 11:41 AM

লকডাউন অমান্য করলেই ফিলিপাইনে গুলি করে হত্যার নির্দেশ

লকডাউন অমান্য করলেই ফিলিপাইনে গুলি করে হত্যার নির্দেশ

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এখন পর্যন্ত ৯৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু-হু করে। এমন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্টে রোদ্রিগো দুতার্তে। এক মাসের লকডাউন অমান্য করলেই গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন রোদ্রিগো দুতার্তে। বক্তৃতায় তিনি বলেন- স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের কোনো ক্ষতি করবেন না। এটা গুরুতর অপরাধ। এরইমধ্যে পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে, যারা অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে তাদের গুলি করে হত্যা করুন।

ফিলিপাইন করোনার জেরে গত ১৬ মার্চ লকডাউন করা হয়। এতেই ক্ষান্ত হয়নি দেশটির প্রেসিডেন্ট, জারি করেছেন রাত্রিকালীন কারফিউ। এরমধ্যে খাবার ও ত্রাণ না পাওয়ায় ম্যানিলার কুয়েজন সিটির একটি মহাসড়কে বস্তিবাসীদের তীব্র প্রতিবাদের পর দুতার্তে এ হুঁশিয়ারি দিলেন।

এর আগে ফিলিপাইনে মাদক ব্যবসা বন্ধের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কঠোর অবস্থানে ছিলেন রোদ্রিগো দুতার্তে। প্রায় চার হাজার মানুষ মারা যায় পুলিশের গুলিতে। দুর্নীতি ও উগ্রবাদের বিরুদ্ধেও সোচ্চার ছিল তার সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status