ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 10:23 AM

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার পাঁচশ ৭৪ জনে ঠেকেছে। তবে অন্য দেশের তুলনায় সে দেশে মারা গেছে অনেক বেশি। সে দেশে এখন পর্যন্ত ১৩ হাজার একশ ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং গুরুতর অবস্থায় আছে চার হাজার ৩৫ জন।

তবে ১৬ হাজার আটশ ২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় আছে ৮০ হাজার পাঁচশ ৭২ জন।

এদিকে সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার সাতশ ৫১ জন। তার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ৯৪ হাজার দু'শ ৮৬ জন। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার দু'শ ৪১ জন। আক্রান্তদের মধ্যে ৩৫ হাজার চারশ ৫৮ জনের অবস্থা গুরুতর।

কেবল যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছে আট হাজার আটশ ৭৮ জন। এখন পর্যন্ত প্রাণ গেছে পাঁচ হাজার একশ ১০ জনের। আক্রান্তদের মধ্যে পাঁচ হাজার পাঁচ জনের অবস্থা গুরুতর।

স্পেনে এক লাখ চার হাজার একশ ১৮ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯ হাজার তিনশ ৮৭ জন। অন্যদিকে জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার নয়শ ৮১ জন। তবে মারা গেছে নয়শ ৩১ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status