ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
চিকিৎসা-সামগ্রী নিয়ে রুশ বিমান যুক্তরাষ্ট্রে পৌঁছেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 10:20 AM

চিকিৎসা-সামগ্রী নিয়ে রুশ বিমান যুক্তরাষ্ট্রে পৌঁছেছে

চিকিৎসা-সামগ্রী নিয়ে রুশ বিমান যুক্তরাষ্ট্রে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেন্টিলেটর এবং জীবন রক্ষাকারী অন্যান্য সরঞ্জামাদির স্বল্পতায় ভুগছে। এ অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট গত সোমবার ট্রাম্পকে চিকিৎসা-সামগ্রী দিয়ে সহায়তা দেয়ার প্রস্তাব দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প সে প্রস্তাব গ্রহণ করেন।প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য বিপুল পরিমাণে চিকিৎসা-সামগ্রী নিয়ে রাশিয়ার একটি বিমান যুক্তরাষ্ট্রে  পৌঁছেছে করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে আলাপ হওয়ার পর মস্কো যুক্তরাষ্ট্রে  এই চিকিৎসা সহায়তা পাঠালো।

গতকাল (বুধবার) মস্কোর একটি বিমানঘাঁটি থেকে একটি সামরিক বিমান ওষুধপত্র ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় এবং গতকাল বিকেলেই নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামে।

করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে রাশিয়া থেকে চিকিৎসা সামগ্রী গ্রহণ করা আমেরিকার জন্য আলাদা ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা।

এ ধরনের সহায়তা গ্রহণের বিপরীতে আমেরিকা সাধারণত বিভিন্ন দেশকে এমন সহায়তা দিয়ে আসছে। রাশিয়া থেকে চিকিৎসা-সামগ্রী গ্রহণ করার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্ভবত বিরোধী ডেমোক্র্যাট দলের সমালোচনার মুখে পড়তে হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে পাঠানো মানবিক সহায়তা গ্রহণ করে প্রেসিডেন্ট ট্রাম্প কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status