ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নিউ ইয়র্কে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ নারীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 11:11 PM

নিউ ইয়র্কে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ নারীর মৃত্যু

নিউ ইয়র্কে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ নারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার জন নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার শহরটির ব্রঙ্কস এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনের ষষ্ঠ তলার এক ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এ ঘটনায় পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা চার নারীসহ মোট পাঁচজন মারত্মকভাবে দগ্ধ হন।

তাদেরকে পরবর্তীতে স্থানীয় ব্রঙ্কস হেল্থ কেয়ার সিস্টেমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার নারীর মৃত্যু হয়।

ভবনটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। সূত্র: এনডিটিভি
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status