ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ঢাকার রাস্তায় কুকুরকে খাওয়াতে ব্যস্ত জয়া।
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 7:23 PM

ঢাকার রাস্তায় কুকুরকে খাওয়াতে ব্যস্ত জয়া।

ঢাকার রাস্তায় কুকুরকে খাওয়াতে ব্যস্ত জয়া।

লকডাউনের সময় ঢাকার রাস্তায় দেখা গেল তাঁকে। হলদে কামিজ, সাদা সালোয়ার। মুখ বাঁধা। জয়া আহসান। গত পাঁচ দিন ধরে ২৫ থেকে ৩০টি কুকুরকে ঢাকার রাস্তায় নিজের হাতে মুর্গির মাংস, ভাত আর পানি খাওয়াচ্ছেন জয়া। এই লকডাউনের সময় তিনি বলেছিলেন যে বাগানেই তাঁর একমাত্র শান্তি। কিন্তু নিজে কুকুরদের এ ভাবে নিয়ম করে যত্ন নিচ্ছেন সে কথা নিজে ফলাও করে বলেননি। জয়ার দাদা অদিত মাসুদ সোশ্যাল মিডিয়ায় জয়ার ছবি দিয়ে এই খবরটি পোস্ট করেন। তিনি লেখেন, “আমার বোন জয়ার জন্য আমার গর্ব হচ্ছে।”

বাংলাদেশের এমন অনেক এনজিও যারা পশুপাখিদের নিয়ে কাজ করে তাদের সঙ্গে বেশ অনেক দিন ধরেই যুক্ত জয়া। কিন্তু তাঁর এই ভাবনা বা কাজকে তিনি কখনও প্রচারের আলোয় নিয়ে আসেননি।

এই সময় ভারতেই থাকার কথা ছিল জয়ার। ‘অর্ধাঙ্গিনী’ ছবির ডাবিং এখনও বাকি। বাংলাদেশের পরিস্থিতিও ভাল নয়। জয়া আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ঢাকার রাস্তায় সেনা নেমেছে। ঢাকাতেই ছবির সঙ্গে যুক্ত কিছু মানুষ যাঁদের হাতে প্রায় একেবারেই টাকা নেই, তাঁদের জন্য তহবিল করে টাকা তোলার ব্যবস্থা করছেন তিনি। তবে এ ধরনের কাজের প্রচার তিনি একেবারেই পছন্দ করেন না। আগামী ১৪ এপ্রিল ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’। তাঁর ভক্তদের জন্য সেই খবর পোস্ট করে জয়া জীবাণুমুক্ত বিশ্বের আশায় দিন গুণছেন।  সূত্র:আনন্দবাজার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status