তাহেরপুর পৌর ছাত্রলীগের করোনা সচেতনতায় লিফলেট ও সাবান বিতরণ
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সচেতনতায় লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ মার্চ, বেলা সাড়ে ১২ টায় তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে এই কার্যক্রম পরিচালনা করেন, তাহেরপুর পৌর ছাত্রলীগের অন্যতম সংগঠক ও সাবেক সাধারণ সম্পাদক সন্দীপ রায় টিংকু।
এসময় গাড়ি ও রাস্তার দুই পাশে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এছাড়াও এলাকার ২'শ জন লোকের মাঝে লিফলেট ও হাত ধোঁয়ার সাবান বিতরণ করা হয়েছে।
লিফলেট, মাস্ক ও সাবান বিতরণের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এস এম শামসুজ্জোহা মামুন, সুমিত
রয়, প্রকৌশলী সৌরভ চৌধুরী টেন্ডুল, মিঠন দাস ছাত্রলীগ নেতা জাহিদুল খান শোভন, বাঁধন সরকার, মাহাবুর, রহমান, সনদ ও সন্জয় প্রমুখ।