ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকারি নিয়ম না মানলে প্রেম করব না: মিমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 March, 2020, 5:58 PM

সরকারি নিয়ম না মানলে প্রেম করব না: মিমি

সরকারি নিয়ম না মানলে প্রেম করব না: মিমি

করোনার ত্রাসে আতঙ্কিত বিশ্ব। এ সময়ে হোম কোয়ারেন্টিনে থেকেও অভিনেত্রী, সাংসদ মিমি চক্রবর্তী ভাইরাস সম্পর্কে নানা সচেতন বার্তায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন মিমি। সেখানে দেখা যাচ্ছে, মিমি তার প্রেমিকের করোনা টেস্ট করেছেন। রিপোর্ট এসছে। মিমির বিপরীতে তার প্রেমিকের চরিত্রে সোহম। প্রেমিককে সতর্ক করছেন মিমি, ‘সরকারি নিয়ম মেনে বাড়িতে না থাকলে, আমি প্রেম করব না’ ।


আসলে কী বলতে চাইছেন মিমি?

সম্পর্ক, বন্ধুত্ব প্রেম সব ঠিক থাকবে, যদি সরকারি নিয়ম মেনে মানুষ নিজেদের গৃহবন্দি রাখেন। প্রেমিক বলে লকডাউনের জমানায় কেউ পার পাবে না- এমনটাই বার্তা দিচ্ছেন সাংসদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইমিউনিটি বাড়ানোর জন্য চায়ের রেসিপি শেয়ার করে মানুষকে সচেতন করেছিলেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) এই অভিনব ভিডিও। লকডাউন আর সুস্থতা এই মুহূর্তে এ দুই বিষয়ের ওপর জোর দিচ্ছেন মিমি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status