ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
পুলিশের গায়ে কফ ফেলে করোনার ভয় দেখিয়ে ধরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 12:45 PM

পুলিশের গায়ে কফ ফেলে করোনার ভয় দেখিয়ে ধরা

পুলিশের গায়ে কফ ফেলে করোনার ভয় দেখিয়ে ধরা

অস্ট্রেলিয়ায় এক তরুণ মজার ছলে পুলিশের একজন নারী সদস্যের গায়ে কফ ফেলেন। এরপর দাবি করেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই সময় তরুণের আরেক বন্ধু সেই দৃশ্য ধারণ করছিল।

জানা গেছে, হারবার পুলিশ স্টেশনে গতকাল ২টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটেছে। ৭১ বছর বয়সী নারীর গায়ে কফ ফেলার জেরে ওই তরুণকে আটকে রাখে পুলিশ।  পরে ২১ বছর বয়সী তরুণের করোনা পরীক্ষা করানো হয়।

তবে ওই তরুণ করোনা আক্রান্ত নয় বলে জানা গেছে। কিন্তু ততক্ষণে পুলিশ স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। প্রাঙ্ক ভিডিও বানানোর জন্য এ ধরনের কান্ড ঘটিয়েছে ওই তরুণ। শর্ত
সাপেক্ষে ওই তরুণকে জামিন দেওয়া হয়েছে। তবে ৬ মে তাকে আদালতে হাজির হতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status