ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
ইতালিতে পাঁচ হাজার চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 12:29 PM

ইতালিতে পাঁচ হাজার চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত

ইতালিতে পাঁচ হাজার চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত

ইতালিতে করোনায় আক্রান্ত চিকিৎসক ও নার্সের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।

চীনের চেয়ে ইতালিতে চিকিৎসাকর্মী আক্রান্তের হার দ্বিগুণ হওয়ায় দেশটির জন্য বিষয়টি বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকার স্বাস্থ্যকর্মীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। এরপরও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন সেবাদানকারীরা।   

সর্বশেষ সোমবার দুইজন চিকিৎসক করোনায় মারা গেছেন। এদের মধ্যে একজনের নাম জিনো ফাসোলি। চারবছর আগে তিনি চিকিৎসক হিসেবে অবসর নিয়েছিলেন। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দিতে নিজ ইচ্ছায় লোম্বার্দিয়ার উপশহর ব্রেসিয়ার একটি হাসপাতালে যোগ দিয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে সোমবার তিনি প্রাণ হারান। এছাড়া ড. লিওনার্দো মার্কি যিনি ‘ক্রেমোনা’ অঞ্চলের কাজা দি কুরা সান কামিল্লো হাসপাতালের ডিরেক্টর। সোমবার তিনিও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে সোমবার থেকে ইতালীর সর্বোচ্চ আক্রান্ত অঞ্চল লোম্বার্দিয়ায় আঞ্চলিক উপশহরগুলোর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, লোম্বাদিয়ার ১২টি উপশহরের মধ্যে এক উপশহর থেকে আরেক উপশহরে যাতায়াত করা যাবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status