কোয়ারেন্টাইন না মানায় রাউজানে দুবাইফেরত প্রবাসীকে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 9:58 PM
কোয়ারেন্টাইন না মানায় রাউজানে দুবাইফেরত প্রবাসীকে জরিমানা
চট্টগ্রামের রাউজানে কোয়ারেন্টাইনে না থাকায় মধ্যপ্রাচ্যের দুবাইফেরত এক পরিবারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) জরিমানা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে প্রবাস ফেরত পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।