ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
কাতারে করোনা আতঙ্কে মসজিদ বন্ধের ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 12:33 PM

কাতারে করোনা আতঙ্কে মসজিদ বন্ধের ঘোষণা

কাতারে করোনা আতঙ্কে মসজিদ বন্ধের ঘোষণা

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে সংক্রমণ রোধে মঙ্গলবার যোহরের নামাজ থেকে মসজিদ বন্ধ এবং পাঁচ ওয়াক্ত নামাজ ও শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাস রোধে কাতার ধর্ম মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে। মূলত মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিস্থিতি পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
মন্ত্রণালয় বলছে, সিদ্ধান্তটি মন্ত্রণালয়ের শরীয়া কমিটির ফতুয়ার ভিত্তিতে করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে "স্বাস্থ্য কর্তৃপক্ষ যদি এই মহামারী বিপদ স্পর্শতা প্রমাণ করে তবে সমস্ত জনসমাগম এড়াতে হবে। তাছাড়া সকল মসজিদের আজান অব্যাহত থাকবে।

মন্ত্রণালয় আরো জানান, মহামারী হুমকি শেষ হওয়ার সাথে সাথে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পুনরায় নামাজের জন্য মসজিদগুলোকে খুলে দেওয়া হবে। গত সোমবার কাতারে নতুন করে আরো ৩৮ জন শনাক্ত হয়েছে, সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৯।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status