ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মিথিলাকে ‘সৃজিতের স্ত্রী’ বলায় ক্ষেপে গেলেন সৃজিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 5:17 PM

মিথিলাকে ‘সৃজিতের স্ত্রী’ বলায় ক্ষেপে গেলেন সৃজিত

মিথিলাকে ‘সৃজিতের স্ত্রী’ বলায় ক্ষেপে গেলেন সৃজিত

‘সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন সৃজিতের স্ত্রী মিথিলা’, সম্প্রতি, একটি সংবাদমাধ্যমে খবরের এ শিরোনামই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বিরক্তির কারণ। মিথিলাকে ‘সৃজিতের স্ত্রী’ বলে উল্লেখ করা হয়েছে। আর তাতেই ক্ষেপে গেলেন তিনি।

নিজের বিরক্তির কথা ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।


তিনি লিখেন, সন্তান নিয়ে সৃজিতের স্ত্রীর কোনও পরিকল্পনা নেই। ঠিক যেমন অভিজিৎ বিনায়ক ব্যানার্জির স্ত্রী নোবেলটা পাননি। রাফিয়াত রশিদ একজন ভয়ঙ্কর গুণী মহিলা। আমার থেকে ও অনেক কিছু অর্জন করেছে ও জীবনে। তার সিভি বোঝার মতো শিক্ষা বা জানার মতো ধৈর্য না থাকলে, অন্তত আন্তর্জাতিক নারী দিবসে প্রাক্কালে এভাবে ছড়িয়ে লাট করবেন না।

প্রসঙ্গত, একাত্তর’র প্রমোশনে মিথিলাকে তার মেয়ে আইরা কার কাছে থাকবে তা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে মিথিলা বলেছিলেন, আইরা তার এবং তার বাবার কাছে, দু’জনের কাছেই থাকবে। কারণ, মেয়েকে তিনি তার বাবার থেকে আলাদা করতে চাননা।

মিথিলা বলেন, আইরা এখন ছোট, আমি চাইব, ও ওর মতো করে বড় হোক। বড় হয়ে ও যেটা চাইবে সেটাই হবে। মা হিসাবে আমার পূর্ণ সমর্থন থাকবে।

রাফিয়াত রশিদ মিথিলার এ মন্তব্যের পরই অনেক সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে লেখা হয়, ‘সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সৃজিতের স্ত্রী’।

আর তাতেই সৃজিত মুখোপাধ্যায়ের আপত্তির কারণ। তিনি তার ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগরে দেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status