ইতালি থেকে ফিরে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এক শিক্ষককে মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. আবু তৈয়ব।
তিনি জানান, গবেষণার জন্য পাঁচ বছর ইতালি ছিলেন ওই শিক্ষক। গত ৫ মার্চ বাংলাদেশে ফেরেন। কোনো পরীক্ষা-নিরীক্ষা না করেই সোজা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা না দিলে ১৬তম দিনে তিনি বিভাগে যোগদান করতে পারবেন।