ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
শিশু হত্যা মামলায় মা-বাবাসহ ৪ জনের রিমান্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:21 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 March, 2020, 10:22 PM

শিশু হত্যা মামলায় মা-বাবাসহ ৪ জনের রিমান্ড

শিশু হত্যা মামলায় মা-বাবাসহ ৪ জনের রিমান্ড

নরসিংদীতে প্রতিপক্ষকে ফাঁসাতে ৩০ লাখ টাকার চুক্তিতে নিজের শিশুকন্যা ইলমাকে খুনের দায়ে বাবা-মা সহ ৪ জনকে রিমান্ডে নিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মনিষা রায় তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার কৃতরা হলো নিহত শিশুকন্যা ইলমার বাবা আবদুল মোতালেব, মা মঙ্গলী বেগম, গ্রুপ লিডার শাহজাহান ভূঁইয়া ও মো. বাতেন মিয়া।

সি আই ডি ও আদালত সূত্রে জানাযায়, প্রতিপক্ষ বাচ্চু মিয়াদের ফাঁসাতে টাকার লোভে বসিভূত হয়ে ২০১৫ সালের ২৭ মার্চ বাবা মোতালেব নিজের শিশু কন্যা ইলমাকে হত্যায় সহায়তা করে। হত্যার একদিন পর বাড়ির পার্শ্ববর্ত্তী ধান ক্ষেত থেকে ইলমার মরদেহ উদ্ধার করে।

এঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করে প্রতিপক্ষ বাচ্চু গ্রুপের বিলকিস, খোরশেদ, নাসুসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন ইলমার বাবা আবদুল মোতালেব। পরে মামলাটি তদন্ত শুরু করেন সিআইডি। এরই ধারাবাহিকতায় নিহতের ফুফাত ভাই মাসুম সহ ৮ জনকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এর মধ্যে অপরাধের কথা স্বীকার করে ৮ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন নিহত ইলমার ফুফাত ভাই মাসুম।

এরই প্রেক্ষিতে গতকাল সোমবার ইলমার বাবা মা সহ ৫ জনকে গ্রেপ্তার করে সিআইডি। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিষা রায় আদালতে সোপার্দ করে রিমান্ডের আবেদন করেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা। এরই প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক মা-বাবা সহ ৪ জনের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ইনসপেক্টকর মোঃ সালাউদ্দিন বলেন, মামলাটি ঢাকায় সিআইডি কর্মকর্তারা তদন্ত করছে। মঙ্গলবার ৪ জনকে আদালতে সোপর্দ করে। সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক গ্রেপ্তারকৃতদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status