ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
হাত পরিষ্কার না করে শরীরের এসব জায়গায় স্পর্শ করবেন না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:16 PM

হাত পরিষ্কার না করে শরীরের এসব জায়গায় স্পর্শ করবেন না

হাত পরিষ্কার না করে শরীরের এসব জায়গায় স্পর্শ করবেন না

আমাদের হাত দু’টি সারাক্ষণই ব্যস্ত থাকে কাজ করতে। নিজেকে পরিষ্কার করা থেকে পৃথিবীর প্রায় সব কাজই করি এই হাত দিয়েই।

এতো কাজ করে দিলেও, হাত দু’টি পরিষ্কার না করে শরীরের কিছু জায়গা স্পর্শ করা যাবে না। জায়গাগুলো হচ্ছে-

মুখঃ হাত না ধুয়ে মুখে বা ঠোঁটে হাত দেয়া যাবে না। হাতের জীবাণু থেকে নানা ধরনের অসুস্থতা হতে পারে।

চোখঃ খুব ভালো করে হাত না ধুয়ে চোখে হাত দেবেন না। চোখ চুলকানো বা কাজল দেয়া, লেন্স পড়া সব ক্ষেত্রেই সতর্ক থাকতে হবে হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

নাক, কানঃ নাক ও কান খুবই স্পর্শকাতর। তাই নাক কানে হাত না দেওয়াই উচিৎ আর কোনো কারণে দিতে হলে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে।

এছাড়াও মুখের ত্বকে হাত দেয়ার সময়ও লক্ষ্য রাখুন পরিষ্কার তো?

হাত জীবাণুনাশক সাবান দিয়ে পরিষ্কার করুন। আর হাত বার বার ধোয়ার ফলে শুষ্ক হয়ে যেতে পারে। এজন্য নিয়মিত ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status