ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
এবার বিয়ের পিড়িতে পূজা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:15 PM

এবার বিয়ের পিড়িতে পূজা

এবার বিয়ের পিড়িতে পূজা

গত নয় বছর প্রেম করেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তিন বছর আগেই প্রেমিক কুণাল বর্মার সঙ্গে বাগদানও হয়ে গেছে তার। এবার বিয়ের ঘোষণা দিলেন পূজা।

রাজস্থানি লেহঙ্গায় সেজে কুণালের সঙ্গে আংটি বদল করেন পূজা। ওইদিন সোনা, হিরে এবং মুক্তোর গয়নায় সেজে বাগদানের অনুষ্ঠানে হাজির হন বাঙালি অভিনেত্রী। তবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় বাগদানের পরপরই বিয়ের পিঁড়িতে বসতে পারেননি পূজা ও কুণাল।  

অবশেষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পূজা জানান, তিনি এবং কুণাল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পূজা ওই পোস্ট দেখে তার বন্ধুরা যেমন তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন, তেমনি অভিনেত্রীর ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে পূজা বন্দ্যোপাধ্যায় জানান, প্রত্যেক সম্পর্কই ভাল এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন পার করে। তাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। গত ৯ বছর অনেক ভাল সময়ের পাশাপাশি খারাপ সময়ও কাটিয়েছেন। তবে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলে তবেই সম্পর্কের বাঁধন আরো শক্ত হয় বলে মনে করেন পূজা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status