ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পাপিয়াকে নিয়ে সংবাদ প্রকাশ করায় মানবজমিনের সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করলেন এমপি শিখর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:53 PM

পাপিয়াকে নিয়ে সংবাদ প্রকাশ করায় মানবজমিনের সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করলেন এমপি শিখর

পাপিয়াকে নিয়ে সংবাদ প্রকাশ করায় মানবজমিনের সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করলেন এমপি শিখর

নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও ওই পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বাদী হয়ে মামলাটি করেন (নং-২০)।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি জানান, পাপিয়াকে নিয়ে বাদীকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করায় দৈনিক পত্রিকা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে বেশ কয়েকজন ফেসবুকার ও ইউটিউবারও রয়েছেন।

উল্লেখ্য, র‌্যাবের অভিযানে গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী (মতি সুমন) এবং তাদের দুই সহযোগী গ্রেপ্তার হন। এরপর মাদক ও অস্ত্র চোরাচালান, জমি দখল এবং ওয়েস্টিন হোটেলে নারীদের দিয়ে ‘যৌন বাণিজ্যসহ’ নানা অপকর্মের অভিযোগ আসতে থাকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া ওরফে পিউয়ের বিরুদ্ধে। তখন দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

পাপিয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর খবর বিভিন্ন গণমাধ্যমে খবর আসে ওয়েস্টিন হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুইট বরাদ্দ ছিলো পাপিয়ার জন্য। সেখানে ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা থেকে শুরু করে প্রভাবশালীদের সঙ্গে সময় কাটাতেন পাপিয়া। হোটেলে অবস্থানের সময় পাপিয়া কার কার সঙ্গে দেখা করেছেন বা তার কাছে কারা কারা আসতেন, সেসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। পাপিয়ার কাছে কারা যেতেন তার একটি ভুয়া তালিকাও ঘুরতে দেখা যায় ফেসবুকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status