|
গরম পড়লেও করোনাভাইরাস দমন হওয়ার আশা কম, জানাচ্ছেন বিজ্ঞানীরা
নতুন সময় ডেস্ক
|
![]() গরম পড়লেও করোনাভাইরাস দমন হওয়ার আশা কম, জানাচ্ছেন বিজ্ঞানীরা জীবাণু বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাপমাত্রার উত্থান ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া করোনাভাইরাসের জীবাণু সংক্রমণের হার অল্প কমালেও তা একেবারে লোপ করতে পারবে না। তাঁদের দাবি, ফ্লু ইত্যাদি রোগের জীবাণু আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে অকেজো হয়ে পড়লেও করোনাভাইরাসের ক্ষেত্রে সেই তত্ত্ব অচল। চিনের গবেষকরা জানিয়েছেন, তাপমাত্রায় প্রতি ১ ডিগ্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংক্রমণ বৃদ্ধির হার দাঁড়ায় ০.৮৩%। তা হলে কি গ্রীষ্মের প্রখর রোদেও বহাল তবিয়তে টিকে থাকবে করোনাভাইরাস? গত ২০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চিনে তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষিতে সংক্রমণের হার বিচার করে গুয়াংঝাউ-এর সান ইয়াৎ-সেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, গ্রীষ্মপ্রধান দেশে গরকমকালে সংক্রমণের হার সামান্য কমতে পারে। তবে এই মত এখনও সর্বজনগ্রাহ্য হয়নি। আবার হারভার্ড টি এইচ চ্যান স্কুল অফ হাবলিক হেল্থ-এর গবেষকদের মতে, আবহাওয়া বৈচিত্র থাকা সত্ত্বেও চিনের ঠান্ডা ও শুকনো অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের হারে লাগাম দেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি, ভারতের কেরালার মতো গরম ও আর্দ্র রাজ্যেও দ্রুত হারে এই ভাইরাস সংক্রমণের হার বাড়তে দেখা যাচ্ছে। হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা বলছে, শুধুমাত্র আবহাওয়া পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধি করোনাভাইরাস সংক্রমণ রুখতে যথেষ্ট নয়। তার জন্য দরকার সামগ্রিক হারে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। হারভার্ড স্কুল অফ পাবলিক হেল্থ-এর বিশেষজ্ঞ মার্ক লিপসিচ জানিয়েছেন, করোনাভাইরাস অন্যান্য বেটাকরোনাভাইরাসের মতো আচরণ করে, তা হলে তাপমাত্রা বাড়লে তার সংক্রমণের হার কমবে। তবে তা এতই নগণ্য যে রোগ ছড়ানোর আশঙ্কা আদৌ কমবে বলে মনে হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর একজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ানের মতে, ‘গ্রীষ্মে ফ্লু-এর মতো করোনাভাইরাসও অদৃশ্য হয়ে যাবে, এমন ভাবনা মিথ্যা আশা। আমরা এমন পূর্বাভাস করতে পারি না। এবং এই তত্ত্ব প্রমাণ সাপেক্ষ।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
ধুরন্ধর-এর সাফল্যের পর টানা তিন ঘণ্টা ফোনালাপ! দীপিকা নন, কার সঙ্গে কথা বলেছিলেন রণবীর?
লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
সৌদি প্রবাসীকে ৮ টুকরা, পরকীয়া প্রেমিকাকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডের কারণ জানাল ডিএমপি
