ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আপাতত স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলবে: স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 March, 2020, 7:15 PM
সর্বশেষ আপডেট: Monday, 9 March, 2020, 7:27 PM

আপাতত স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলবে: স্বাস্থ্যমন্ত্রী

আপাতত স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের কারণে দেশের স্কুল-কলেজ বন্ধের মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলবে। আপাতত স্কুল বন্ধ হবে না। তবে শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হবে। এ ভাইরাস নিয়ে মানুষ যতটা আতঙ্কিত, আসলে বিষয়টা এতো আতঙ্কের নয়। তবে এই ভাইরাস নিয়ে রিউমার যেন না ছড়ায়, এজন্য আমাদের যত্নশীল হতে হবে।

আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস সংক্রান্ত এক বৈঠকে এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুলে হ্যান্ড সানিটাইজার ব্যবস্থা করা হোক। এই মেসেজটা শিক্ষার্থীরা তাদের পরিবারের কাছেও নিয়ে যাবে। এখনকার জন্য এই নির্দেশনা, পরে অন্য নির্দেশনা এলে শিক্ষা মন্ত্রণালয় তা জানাবে, আমরা সাহায্য করব।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে আমরা জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়েছি। এয়ারপোর্টে নতুন করে ২টি স্ক্যানার বসানো হয়েছে। এই নিয়ে ৬টি স্ক্যানার বসানো হয়েছে এয়ারপোর্টে। তিনটি কমিটি করেছি, জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে। আমরা আশঙ্কায় ছিলাম যেকোনো সময় আমরা আক্রান্ত হতে পারি। রবিবার রোগী শনাক্ত হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিচ্ছেন।

মাস্ক এবং অন্যান্য জিনিসের দাম যাতে, না বাড়ে সে বিষয়ে নজর রাখা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সচেতনতামূলক পোস্টার, ব্যানার সারাদেশে বিতরণ করা হবে। জনসমাগম হয় এমন অনুষ্ঠান সীমিত আকারে করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো যেন পরিহার কিংবা সীমিত পরিসরে করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status